চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া ও কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরের কাশিমপুর কারাগারে ২ আসামির মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার দুপুরে এ ঘটনা দু’টি ঘটে।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে মারা যাওয়া পুলিশ কনস্টেবল আসাদুল ইসলাম (২৯) মাদক মামলার আসামি ছিলেন। সোমবার দুপুরে মৃত্যু হয় তার।

নিহত আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

Banglabid

কারাসূত্র জানায়: গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজি মামলার আসামি হিসেবে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসে। সোমবার দুপুরে আসাদুল আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে সেসময় তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন: স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে আসামি আসাদুলের। ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। রোববার রাতে মৃত্যু হয় তার।

Reneta

নিহত জহিরুল ইসলাম (৫৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাবাসি এলাকার বাসিন্দা ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার জানান: রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে জহিরুল ইসলাম। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল ইসলাম ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে কারাগারে বন্দী ছিল। গত ৩০ জানুয়ারি থেকে সে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কারাগারে বন্দী ছিল।

এর আগে সে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিল। সে গাজীপুরের কালীগঞ্জ থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিকারাবন্দীগাজীপুরব্রাহ্মণবাড়িয়ামৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অনির্দিষ্টকাল শাহিনবাগে অবরোধ নয়’

পরবর্তী

রাসেল রানার শয়নে-স্বপনে এখন ‘মাসুদ রানা’!

পরবর্তী

রাসেল রানার শয়নে-স্বপনে এখন ‘মাসুদ রানা’!

আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে গেল ব্রাজিল

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT