‘সকাল-রাত খাবার পর দাঁত করিলে ব্রাশ, অকালে দাঁতের হবে না সর্বনাশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানব কল্যাণ ট্রাষ্টের (মাকট্রা) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দেওয়া হয়।
জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রায় ৪০০ ছাত্রছাত্রীদেরকে এ চিকিৎসা সেবা দেন ঢাকা থেকে আসা ৭ জন চিকিৎসক।
ডেন্টাল ক্যাম্পেইন’র সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাঃ হাসান আল মাসুদ জানান, গ্রামে এমন ডেন্টাল ক্যাম্পেইন খুবই জরুরি। দাঁতের চিকিৎসাও একটু ব্যয়বহূল। যে কারণে গ্রামের অনেকেই দাঁতের চিকিৎসা করাতে চান না। যতক্ষণ না দাঁতে ব্যথা সৃষ্টি হয়।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ বলেন, এই ধরনের ডেন্টাল ক্যাম্পেইন প্রত্যেক ইউনিয়নের প্রতিটি স্কুলেই হওয়া প্রয়োজন। কেননা, যেই ছেলে মেয়েরা গরিব, অর্থের অভাবে দাঁতের চিকিৎসা করাতে পারছেন না; তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে দাঁতের চিকিৎসা করিয়ে নিতে পারে।







