ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে নুসাইবা (৬) ও রোজামনি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে। রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের এবং নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে স্থানীয় পাইলট স্কুল সংলগ্ন পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে।
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি।








