জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শোকাহত পরিবার ও স্বজনরা দুর্ঘটনার পর একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার পর শোকাহত পরিবার ও স্বজনরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজিম (২৫) ও নাজেল (২৬) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে সদর উপজেলার চিনাইর-আখাউড়া সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এনামুল নামে মোটরসাইকেলের আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত নাজেল শহরের কলেজ পাড়ার ওমর আলীর ছেলে ও নাজিম দাতিয়ারা এলাকার মামুন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ৩ বন্ধু নাজিম, নাজেল ও এনামুল মোটরসাইকেলযোগে আখাউড়া যাওয়ার পথে চিনাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত এনামুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মোঃ এমরানুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…