জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম, হোসনে আরা এবং দুদু মিয়া।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের রামপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের।

বিষয়:দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…