বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন এর এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম আনোয়ার হোসেন আনু মিয়া ( ৪৫)।

শনিবার রাতে সেন্দা গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তার ২ ভাই ও মেয়ের জামাই আহত হয়। আহত অবস্থায় ইউপি সদস্যকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্ত্রী জুলেখা বেগম জানান, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সদর থানার পুলিশ বলছে, এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:কুপিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…