ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো বুলবুল মিয়া ওরফে বুইল্লা এবং নুরুল ইসলাম।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাতে বিজয়নগর উপজেলায় খেতাবাড়ি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কথিত ডাকাত বুলবুল নিহত হয়।
আরেকটি ঘটনায় একই উপজেলার মেরাসানী গ্রামের বাজারের উত্তর পাশে বন্দুকযুদ্ধে মোঃ নুরুল ইসলাম নিহত হয়।
পুলিশ জানায়, সে একজন মাদক ব্যবাসায়ী। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলা রয়েছে।







