চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিল-আর্জেন্টিনা’ তর্কে বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বইয়ের নাম ‘ব্রাজিল’। লেখক সাইদ জামানের কাছে মাশরাফী বিন মোর্ত্তজার অনুরোধ, পরের বইটা যেন হয় আর্জেন্টিনা। কারও বুঝতে বাকি রইল না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ফুটবলে কোন দলের সমর্থক। মাশরাফীর বক্তব্য শেষ হতেই মঞ্চে তামিম ইকবাল। ব্রাজিল দলের সমর্থক তামিম তর্কটা আরও জমিয়ে তুললেন। আড্ডা, তর্ক, করতালিতে বইয়ের মোড়ক উন্মোচন আনুষ্ঠানিকতা পেল ভিন্ন মাত্রা। মুখর হয়ে উঠল মিরপুরের সাকিব ‘৭৫’ কনভেনশন হল।

ব্রাজিলে বসেছিল ফুটবল বিশ্বকাপের শেষ আসর। কয়েকমাস পরই রাশিয়াতে আরও একটি আসর নিয়ে মেতে ওঠার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তার আগেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়িয়ে দিলেন ক্রীড়ালেখক দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদ জামান। সেই উত্তাপ বাড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। ‘ব্রাজিল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাশরাফী-তামিমসহ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামার আগেরদিন শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেই টিম বাসে চড়ে বসে মাহমুদউল্লাহবাহিনী, হাজির হয় কনভেনশন হলে। মাশরাফী যোগ দেন খানিক পরে। মঞ্চে উঠে মাশরাফী আগামীতে আর্জেন্টিনা বই লেখার দাবি জানিয়ে বলেন, ‘আমি আসলে আর্জেন্টিনার  ভক্ত ম্যারাডোনার কারণে। কিন্তু ব্রাজিলের ফুটবলারদেরও ভাল লাগে। এই বই থেকে আপনারা ব্রাজিল সম্পর্কে জানতে পারবেন অনেককিছুই। তবে আশা করবো আগামীতে আর্জেন্টিনা নিয়েও বই লেখা হবে।’

মূর্তিকারিগর

অন্যদিকে বই নিয়ে তামিমের বাড়তি উচ্ছ্বাস। বইটা যে তার প্রিয় দল ব্রাজিলকে নিয়েই লেখা, ‘ব্রাজিল শুধু ফুটবলের জন্যই বিখ্যাত নয়, দেশটির অনেক ঐতিহ্য আছে। যা এ বইটি থেকে আমরা জানতে পারব।’

সঙ্গে মাশরাফিকে খোঁচা দিয়ে তামিম বলেন, ‘ব্রাজিলকে ছুঁতে আর্জেন্টিনার আরও ১২ বছর লাগবে। জিততে হবে আরও তিনটি বিশ্বকাপ। তারপরই কেবল তাদের সঙ্গে কথা বলা যাবে।’ অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদও জানান, তিনি মাশরাফীর মতোই আর্জেন্টিনার সমর্থক।

Reneta

ব্রাজিল বইটি প্রকাশ করেছে বাংলাপ্রকাশ। ২০১৬ সালে রিও অলিম্পিক কাভার করেছিলেন সাইদ জামান। সেই অভিজ্ঞতা থেকেই লেখা বইটি। ঘুরে বেরিয়েছেন দেশটির নানা দর্শনীয় স্থানে। যারমধ্যে বাদ যায়নি গহীন আমাজন জঙ্গলও। তার লেখাতে ফুটবল ছাড়াও আছে ব্রাজিলিয়ানদের ঐতিহ্য ও জীবনধারণের বর্ণনাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিল-আর্জেন্টিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT