আন্তর্জাতিক

ব্রাজিলে নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলা

ব্রাজিল-নাইট ক্লাবে হামলা

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে ফোর্তালেজার নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন।

এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার সকালে ফোর্তাল্লা উপকূলে হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে পৌঁছেই গুলি চালাতে থাকে। গুলিতে হতাহতদের হাসপাতালে নেয়ার সময় এবং পরে অনেকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন শিশু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা জোর করে নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাজিল-নাইট ক্লাবে হামলা
ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া এই গাড়ি হামলাকারীদের ছিল

স্থানীয় গণমাধ্যম জানায়, আক্রমণকারীরা মাদক পাচারে জড়িত অপরাধী গোষ্ঠীর অংশ।

যে স্টেডিয়ামের পাশে এ হামলা হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। তবে এবারের হামলা সম্পর্কে পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

বিষয়:গুলি ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…