ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুলা ডি সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় লুলা ডি সিলভা ও অন্যান্য কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। রোববার এই বামপন্থী নেতার শপথ অনুষ্ঠানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই ব্রাজিলকে পুনর্গঠনের ডাক দিলেন তিনি। বিগত সরকারের সমালোচনা করে লুলা বলেন, তারা খাদের কিনারায় ঠেলে দিয়েছিলো ব্রাজিলকে।
এসময় সমর্থকরা সাম্বা নৃত্যে লুলাকে বরণ করে নেয়।
২০২২ সালের নির্বাচনে জেইর বলসোনারোকে হারিয়ে আবারও প্রেসিডেন্ট হন লুলা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







