কোচ টিটে সকালে জানিয়েছিলেন নেইমার শতভাগ ফিট নন। কিন্তু ঠিকই তাকে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে রেখেছেন তিনি।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
পিএসজিতে খেলার সময় নেইমার ইনজুরিতে পড়েন। অস্ত্রোপচার করে ফিরে আসার পর দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন। দুই ম্যাচেই গোল পান।
প্রথম ম্যাচে ব্রাজিল ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে।
ব্রাজিল একাদশ: অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, পাউলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসাস এবং নেইমার।







