ফিলিপে কৌতিনহো, পাওলো দিবালা, উসমান ডেম্বেলে- খেলোয়াড় কেনার জন্য বার্সেলোনার যেমন পছন্দের তালিকাটা দীর্ঘ, তেমনি কথাবার্তা পাকা করতে না পাওয়ার তালিকাটাও লম্বা! উপরের নামগুলোর পেছনে দৌড়ানোর মাঝেই আবার চুপিসারে ব্রাজিলের পাউলিনহোকে কিনে ফেলল কাতালানরা।
ডেইলি মেইল জানাচ্ছে ৩৬ মিলিয়ন ইউরোতে সাবেক টটেনহ্যাম মিডফিল্ডারকে দলে টানল বার্সা। পাউলিনহো চাইনিজ লিগের দল গুয়াংজু এভারগ্র্যান্ডেতে খেলছিলেন। ২০১৫ সাল থেকে ক্লাবটিতে খেলছিলেন এই ব্রাজিলিয়ান।
২৯ বছর বয়সী পাউলিনহোকে পেতে গত জুলাইয়ে ১৭ মিলিয়ন ইউরো দর হাঁকিয়েছিল বার্সেলোনা। তাতে সাড়া দেয়নি চীনের ক্লাবটি। শেষ পর্যন্ত মূল্য দ্বিগুণ করে হলেও পছন্দের খেলোয়াড়টিকে ন্যু ক্যাম্পে এনে ছাড়ল বার্সা।







