চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরের নিয়মে চার পরিবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ১২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ ২০২১ সালের ব্যালন ডি’অর প্রদান নিয়ে বড় বিতর্ক আছে। রবার্ট লেভানডোভস্কি ও মোহাম্মদ সালাহকে কাটিয়ে লিওনেল মেসির সপ্তম ব্যালন ডি’অর নিয়েও বিস্তর আলোচনা। আগামীতে এমন বির্তক এড়াতে চারটি বড় পরিবর্তন আনছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।

শুক্রবার ফ্রান্স ফুটবল জানিয়েছে, ব্যালন ডি’অর পুরস্কারের পরবর্তী অনুষ্ঠানের আগে বেশ কয়েকটি সংস্কারের মধ্য দিয়ে যাবে। নতুন নিয়মে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোদের আধিপত্য কমার সম্ভাবনা বেড়েছে। তেমনি অন্যদেরও থাকছে পুরস্কার অর্জনের সম্ভাবনা।

নতুন চার নিয়মের মধ্যে পরিবর্তন আসবে সেরা খেলোয়াড় খোঁজার সময়ের ব্যাপ্তিতে। এখন পর্যন্ত যতগুলো ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হয়েছে সেখানে সিদ্ধান্ত নিতে খেলোয়াড়দের জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ এক বছরের পারফরম্যান্স বিচার করা হত। এতে ইউরোপিয়ান ফুটবলের দুটি মৌসুমের দুটি অর্ধেক বিবেচনায় আসতো।

নতুন নিয়মে বছর নয়, বিবেচনায় আনা হবে এক মৌসুমের পারফরম্যান্স। অর্থাৎ, ২০২১-২২ মৌসুমের শেষে বিচার হবে কে হতে যাচ্ছেন ২০২২ সালের সেরা। কাতারে ফিফা বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচিত হবে পরের বছরের ব্যালন ডি’ অর প্রদানে।

ব্যালন ডি’অর প্রদানের তালিকা প্রস্তুতিতেও আসবে পরিবর্তন। আগে ফ্রান্স ফুটবল পত্রিকাটির লেখকেরাই তালিকা দিতেন। নতুন নিয়মে সেই তালিকাকে তর্কাতীত, ন্যায্য ও প্রাসঙ্গিক করতে যুক্ত হবেন আরও কয়েকজন।

ফ্রান্স ফুটবল ও লে’কিপের লেখকদের সঙ্গে তালিকা প্রস্তুতে থাকবেন দিদিয়ের দ্রগবাও। এ ছাড়া ভিয়েতনামের সাংবাদিক থ্রুং আন এনগোচের কাছ থেকে ছেলেদের ৩০ জন এবং মেয়েদের ফুটবলে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা হ্লাভাচকোভার কাছ থেকে ২০ জনের নাম চাওয়া হবে। সব নাম জড়ো করে পরে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

Reneta

২০২১ সালে ব্যালন ডি’অর প্রদানে ভিন্ন দেশের ১৭০ জন সাংবাদিক ভোট দিতে পেরেছিলেন। নতুন নিয়মে সেরা খেলোয়াড় নির্বাচনে ভোটিংয়ে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিক দিতে পারবেন ভোট। এই নিয়মের কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাংবাদিকই অংশ নিতে পারবেন না সেরা খেলোয়াড় নির্বাচনে।

ব্যালন ডি’অর প্রদানের ক্ষেত্রে নির্বাচকরা আগে খেলোয়াড়দের অতীত পারফর্মও বিবেচনায় আনতেন। নতুন নিয়মে এখন আর সেটি করা যাবে না, শুধু এক মৌসুমের পারফর্মই বিবেচ্য হবে। ব্যালন ডি’অর ব্যক্তিগত অর্জনের পুরস্কার বলে প্রথমে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচ্য হবে। ব্যাক্তিগত অর্জনের পাশাপাশি একে দলগত সাফল্যেও বিচার করা হবে।

এছাড়া সম্মানজনক পুরস্কার প্রদানে পারফর্মের পাশাপাশি খেলোয়াড়ের মান এবং খেলোয়াড়ি চেতনাও দেখা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিজয়ীকে ভোট দেওয়ার সময় খেলোয়াড়ের খ্যাতি এবং পূর্ববর্তী বছরগুলিতে পারফরম্যান্স বিবেচনা করা হবে না।

১৯৫৬ সাল থেকে বছরের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর দিয়ে আসছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। নব্বইয়ের দশক থেকে ইউরোপের বাইরের খেলোয়াড়দেরও পুরুস্কারের আওতায় আনা হয়। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাঁচবার ব্যালন ডি’অর নিজের করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্রান্স ফুটবলব্যালন ডি”অরমেসিরোনালদোলিড স্পোর্টসলেভানডোভস্কিসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি

যুক্তরাষ্ট্রের ফুটবলে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

ফেব্রুয়ারি ২২, ২০২৬

ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যেভাবে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT