চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার সুমনের রিটে সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২২
- সেমি লিড, আদালত
A A

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ির মালিকানা প্রশ্নে করা রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের আওতায়ভুক্ত পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত বাড়িটি রাজউক কিভাবে সালাম মুর্শেদীকে দিলেন রুলে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া সালাম মুর্শেদীসহ রিটের বিবাদীদের ওই বাড়িটি সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র আগামী দশ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আগামী দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলে আদালত এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রিটের বিষয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন,‘সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। বাড়ির বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ২০১৬ সালে জানতে চাইলে রাজউক কোনো জবাব দেয়নি। এ ছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউককে আবার চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে এবিষয়ে পদক্ষেপ নিতে দুদকে একটা আবেদন করি। যেখানে বলা হয় যে, গণপূর্তের বাড়িটি রাজউক সালাম মুর্শেদীকে এভাবে দিতে পারে না। কিন্তু আমার সে আবেদনের বিষয়ে দুই মাসেও কোনো ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট করি। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুলসহ আদেশ দিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার সুমনসালাম মুর্শেদীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT