চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যানার, পোস্টারে খালেদাকে অভ্যর্থনার প্রস্তুতি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৪৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
khaleda jia

ফাইল ছবি

প্রকাশ্যে স্বীকার না করলেও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সিলেট সফরকে মূলত রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে সেখান থেকেই প্রাক-নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। পিছিয়ে নেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও।

তাদের পর সোমবার সকালে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন খালেদা জিয়া।  সেখানে হযরত শাহজালাল এবং হযরত শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি।

এই সফর নির্বাচনী সফর কি না- রোববার বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।

তিনি এর সরাসরি উত্তর না দিয়ে বলেন, শেখ হাসিনা কিংবা এরশাদ; তাদের সফর তাদের মতো। কে কি করছে তা দেখে বেগম জিয়া কিছু করেন না। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। প্রায়ই হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করতে যান। এটিও তেমনই একটি সফর।

সর্বশেষ প্রায় সাড়ে তিন বছর আগে সিলেট গিয়েছিলেন খালেদা জিয়া। তাই এতদিন পর এ সফরকে নিয়ে সিলেট ও এর আশেপাশের জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে একরকম সাজ সাজ রব উঠেছে।

দলীয় প্রধানকে কিভাবে নেতাকর্মীরা সিলেটে স্বাগত জানাবেন? বা কি কি কর্মসূচি রয়েছে? জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা অধীর আগ্রহের সাথে দলীয় প্রধানের জন্য অপেক্ষা করছি। বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী। তার আগমনে সিলেটবাসী উৎসাহিত। নেতাকর্মীরাও চাঙ্গা।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে বিভিন্ন ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করে ম্যাডামের আগমনের কথা জানিয়ে দিয়েছি সবাইকে। মাইকিং করতে চেয়ে অনুমতি না পেলেও সিলেটবাসী জেনে গেছে যে বেগম খালেদা জিয়া আসছেন। এছাড়া আজকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমেও তার আগমনের খবর জানিয়ে দিয়েছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের মধ্যে। আমাদের বিশ্বাস লাখ লাখ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে আসবেন।’

প্রধান সড়কের দুই ধারে নেতাকর্মীরা ব্যানার-পোস্টার নিয়ে দাঁড়িয়ে খালেদা জিয়াকে সিলেটে অভ্যর্থনা জানাবেন উল্লেখ করে নাসিম হোসাইন বলেন, বেগম খালেদা জিয়া যদিও কোনো পথ সভা করবেন না। তবে হাত নেড়ে জনগণের অভ্যর্থনার জবাব দিবেন।

মহানগর বিএনপির এই নেতা জানান, মাজার জিয়ারত শেষে বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজে রাতযাপন করবেন। ইতোমধ্যে ডিসির কাছ থেকে তার অনুমতিও নেয়া হয়েছে।

মাজার জিয়ারত ব্যতীত সিলেটে আর কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন: ‘দলীয় প্রধান শুধু মাজার জিয়ারতই করবেন। এছাড়া আর কোনো কর্মসূচি নেই। কোনো সভা-সমাবেশ নেই।’

খালেদা জিয়ার সিলেট সফর নির্বাচনী প্রচারণার কোনো অংশ নয় বলেও দাবি করেন নাসিম হোসাইন।

গত কয়েক মাস আগে সড়ক পথে কক্সবাজার সফর করেন বেগম খালেদা জিয়া। সেই সময় ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর হামলার শিকার হয়।

এবার সিলেট সফরে সেরকম কোন সমস্যায় পড়লে নিরাপত্তা নিয়ে কি প্রস্তুতি গ্রহণ করেছেন এমন প্রশ্নে নাসিম হোসাইন বলেন: ‘বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী। দেশের জনগণের উপর তিনি নির্ভর করেন। আমরা তাই আলাদা করে কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবিনি। আমরা মনে করি, জনগণই তাকে নিরাপত্তা দিবেন।’

মাজার জিয়ারত শেষে ৬ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার।

খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে তাদের বাসা বাড়িতে পুলিশ অভিযান ও তল্লাশী চালাচ্ছে  বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

রোবরার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় বসবাসকারী নেতাকর্মীদের বাসায় ব্যাপকভাবে তল্লাশী চালানো হয়। এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপিবেগম খালেদা জিয়াসিলেটসিলেট সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর নয় রাজনীতি, অভিনয়েই ফিরছেন তাপস

পরবর্তী

মুমিনুলের চোখে কোন সেঞ্চুরিটা এগিয়ে?

পরবর্তী

মুমিনুলের চোখে কোন সেঞ্চুরিটা এগিয়ে?

নির্বাচন

গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচন ১৩ মার্চ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT