চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে জ্বলেও জেতাতে পারলেন না সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নিধাস ট্রফির দলে জায়গা হয়নি। মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যস্ততা এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে। শনিবার তাতে ব্যাটে-বলে দেখালেন ঝলক। এরপরও অবশ্য মোহামেডানের কাছে ৩৮ রানে হেরে গেছে তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ফতুল্লায় প্রথমে ফিল্ডিং করে শাইনপুকুর। দুই উদ্বোধনী বোলার শুভাগত হোম ও সাইফউদ্দিনের আঁটসাঁট বোলিংয়ে শুরুতে রয়েসয়ে খেললেও পরে বাকি বোলারদের সাবলীলভাবে খেলেছেন মোহামেডানের ব্যাটসম্যানরা। ঐতিহ্যবাহী দলটির সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩০৬ রান।

রনি তালুকদার ৭৩ বলে ৭৭, শামসুর রহমান ৬৫ বলে ৬০ ও রকিবুল হাসান করেছেন ৫২ বলে ৫৫ রান। শাইনপুকুরের বোলারদের উপর বেশি চড়াও হয়েছেন সাঈদ সরকার। ৫ ছক্কা ও ২ চারে ২৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস তার।

৫৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার সাইফউদ্দিন।

ব্যাট করতে নেমে শাইনপুকুরের সেরা ব্যাটসম্যানটির নামও সাইফউদ্দিন। ৭৫ বলে এ অলরাউন্ডারের খেলা ৬৮ রানের ইনিংসটি হারের ব্যবধানই কমিয়েছে মাত্র। ব্যাট হাতেও তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক শুভাগত। করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান। ৯ বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয় শাইনপুকুর।

৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার মোহাম্মদ আজিম। ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

Reneta

এই হারে ৯ ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের চারে নেমে গেছে শাইনপুকুর। সমান ম্যাচে ৯ পয়েন্টে পাঁচে উঠে এসেছে মোহামেডান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফউদ্দিন
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ইউটিউবে প্রশংসিত রিয়াজের ‘ইয়ে নয়, বিয়ে’

পরবর্তী

মেসির ঘরে তৃতীয় সন্তান

পরবর্তী
পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন একদল মানুষ, পাহাড়ি দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ঘরে তৃতীয় সন্তান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যানেল আই অনলাইনকে শুভেচ্ছা জানিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT