চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮৫ রানের সহজ লক্ষ্যে প্রোটিয়ারা পৌঁছায় ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে।

আবুধাবিতে স্বল্প পুঁজি নিয়েও খানিকটা লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরেছেন বোলাররা, তুলতে পেরেছেন প্রতিপক্ষের চারটি উইকেট। তাতে বরং আক্ষেপই বেড়েছে; নিজেদের সংগ্রহটা যদি আরেকটু বড় হতো!

বড় ব্যবধানে হারের শঙ্কা থাকলেও সেটি হয়নি। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিপদে পড়তে দেননি।

Banglabid

দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। টাইগার পেসার ৪ ওভারে ১৮ রানে তুলে নিয়েছেন হেনড্রিক্স ও এইডেন মার্করামের উইকেট। শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।

টি-টুয়েন্টি বিশ্বকাপে শুধু হতাশাই উপহার দিয়ে চলেছে বাংলাদেশ। এবার সেটির সঙ্গে যোগ হয়েছে একশ রানও করতে না পারার লজ্জা! সাউথ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে দশ বল আগেই মাত্র ৮৪ রানে গুটিয়ে যান লিটন-সৌম্যরা।

সর্বোচ্চ ২৭ রান আসে মেহেদী হাসানের ব্যাটে। লিটন দাস ২৪ ও শামীম হোসেন ১১ রান করে যান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

Reneta

সৌম্য সরকার, মুশফিকু রহিম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ আউট হয়েছেন শুন্য রানে।

কাগিসো রাবাদা ও এনরিচ নরকিয়া তিনটি করে উইকেট নেন। তাবরাইজ শামসি দুটি উইকেট নিয়েছেন।

আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে মাত্র ২৮ রান। শুরুর নড়বড়ে অবস্থা থেকে আর বের হতে পারেনি টাইগাররা।

শুক্রবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে এখনো প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাভুমাবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসশামীমসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT