চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ কেন অবৈধ নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

ক্রেডিট কার্ড ছাড়া অন্য সকল ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুদহার ৯ শতাংশ সংক্রান্ত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে জনস্বার্থে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি মো: জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ তিনজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মো মনিরুজ্জামান।

এর আগে মাহফুজুর রহমান নামের একজন আইনের ছাত্র রোববার হাইকোর্টে রিটটি করেন।

এ রিটের বিষয়ে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন: ‘গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়ে বলেছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো লোনের ক্ষেত্রে ৯ শতাংশের বেশি ইন্টারেস্ট (সুদ) নিতে পারবেন না। তবে এর আগে মৌখিকভাবে বলা হয়েছিল যে, ব্যাংকগুলো ৯ শতাংশের বেশি সুদ নিতে পারবেন না, আর আমানতকারীরা টাকা রাখেন তাদের ৬ শতাংশের বেশি সুদ দেয়া হবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আমানতকারীদের বিষয়ে এখন কিছুই বলা নাই। অন্যদিকে আমানতে সুদের হার ৬ শতাংশের কারণে ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর একটি বিষয় হচ্ছে ওই সার্কুলারে শুধু ব্যাংকিং প্রতিষ্ঠানের কথা আছে। অন্য আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা নাই। তাই আর্থিক প্রতিষ্ঠান চাইলে যা ইচ্ছা ইন্টারেস্ট নিতে পারবে। তাই আমরা বলছি শুধু ব্যাংকিং প্রতিষ্ঠান কেন? পলিসি ডিসিশনের ক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এসব বিষয় সামনে রেখেই বাংলাদেশ ব্যাংকের জারি করা ৯ শতাংশ সুদের সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ওই সার্কুলারটি স্থগিত চেয়ে রিটটি করা হয়। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুল জারি করলেন।

Reneta

গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ থেকে এবিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সে অনুযায়ী চলতি বছরের ১ এপ্রিল থেকে নির্ধারিত সুদে ঋণ বিতরণ শুরু হবে। ওই প্রজ্ঞাপন বলা হয়, ‘অশ্রেণিকৃত ঋণ-বিনিয়োগের ওপর সুদ-মুনাফা হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিলি ব্যাংকবাংলাদেশ ব্যাংকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরবের প্রথম নায়িকা অপু বিশ্বাস, সর্বশেষ বুবলী

পরবর্তী

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ জানালেন মোদি

পরবর্তী

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ জানালেন মোদি

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এডিবি

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT