চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এডিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংস্থাটি এই আগ্রহের কথা জানান।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইনগ্রিড ভ্যান ওয়েস অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

Banglabid

এ সময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক আদর্শ থেকে নেয়া পদক্ষেপের মাধ্যমে কীভাবে বাংলাদেশের অর্থনীতি নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির মাধ্যমে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ এই বছর জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

অর্থমন্ত্রী বাংলাদেশের উন্নয়নমূলক মাইলফলক অর্জনে ধারাবাহিক সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ জানান। এডিবি বাংলাদেশকে প্রায় ২ হাজার ৫শ ১৪ কোটি ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুৎ, জ্বালানী, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, জল সম্পদ এবং বাংলাদেশের সুশাসন এবং আর্থিক বিভাগগুলোকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা দিয়েছে।

Reneta

অনুষ্ঠানে অর্থমন্ত্রী শুধু ঋণ সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য এডিবির প্রতি আহ্বান জানান।

ইনগ্রিড ভ্যান ওয়েস ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের দ্য ব্যাঙ্কারের ২০০০ সালের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সেরা অর্থমন্ত্রী (গ্লোবাল এবং এশিয়া প্যাসিফিক) হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি গত এক দশকের বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এডিবি স্থানীয় মুদ্রায় বন্ড জারি এবং ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে অর্থমন্ত্রীকে জানিয়েছেন।

বাংলাদেশের এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, অর্থমন্ত্রণালয়ের নেয়া খেলাপি ঋণ কমাতে ও আর্থিক খাতকে স্বাস্থ্যকর করার নীতিমালাটির সাথে এডিবি সহায়ক ভূমিকা পালন করতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিখেলাপি ঋণব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ভবিষ্যৎ জানালেন মোদি

পরবর্তী

পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল বাংলাদেশিই ভারতীয় নাগরিক: মমতা

পরবর্তী

পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল বাংলাদেশিই ভারতীয় নাগরিক: মমতা

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাংলাদেশের সিরিজ জয়

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT