ব্যাংককে বোমা হামলায় সন্দেহভাজন একজন চিহ্নিত

ব্যাংককে বোমা হামলায় সন্দেহভাজন একজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রাইউথ চ্যান ওচা। থাইল্যান্ডে বোমা হামলাকে দেশের উপর সবচেয়ে খারাপ আক্রমণ বলে অভিহিত করেছেন চ্যান ওচা।
হামলার পর দেশটির পুলিশ কর্তৃপক্ষ নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে।
রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে ধর্মীয় একটি উপাসনালয়ের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বিদেশি পর্যটকসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



