চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যি সত্যি ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন বোল্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

উসাইন বোল্টের রসিকমন বহুল পরিচিত। তার একটি টুইট দেখে প্রথমে মনে হয়েছিল এটাও বুঝি সেই রসিকতা। কিন্তু সময় গড়াতে কিছু একটার ইঙ্গিত মিলছে। চারদিকে খবর, তিনি হয়তো সত্যি সত্যি কোনো ফুটবল দলে যোগ দিচ্ছেন।

রোববার টুইটে বোল্ট জানান, তিনি একটি ফুটবল ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। তবে সেই দলের নাম প্রকাশ করেননি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল নাগাদ জানানোর কথা।

বোল্ট রহস্য রেখে দিলেও বিশ্ব গণমাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন নিজের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন। কারণ বোল্ট অনেকবার এই ক্লাবটির প্রতি তার আগ্রহের কথা জানিয়েছেন।
মূর্তিকারিগর

Banglabid

এদিকে গোলডটকম একধাপ এগিয়ে সম্ভাব্য একটি দলের নাম প্রকাশ করেছে। তাদের ধারণা সাউথ আফ্রিকান ক্লাব ম্যামেলোডি সানডাউনসে যোগ দিয়েছেন জ্যামাইকান কিংবদন্তি।

বোল্টের টুইটের পর সানডাউনস রিটুইটে একটি ছবি পোস্ট করে। সেখানে ওই ক্লাবের সঙ্গে জার্সিসহ বোল্টকে দেখা যাচ্ছে।

ক্লাবটি লিখেছে, ‘ফুটবল কখনোই একরকম হবে না। আগামীকালই সেটা দেখা যাবে।’

Reneta

অবসর নেয়ার আগে এই দৌড়বিদ প্রায়ই বলতেন, এক সময় ফুটবল দলে যোগ দিবেন। বোল্টের সেই কথাকে অনেকে মজা হিসেবে নিতেন।

আটটি অলিম্পিক স্বর্ণ জেতা বোল্ট সম্প্রতি বেকহ্যামের মেজর লিগ সকার ফ্রাঞ্চাইজির ফুটবল মিয়ামিতে যোগ দেয়ার প্রস্তাব পান। কিন্তু সেখানে যাননি।

এবার কী করেন, সেই উত্তর পেতে কয়েক ঘণ্টার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসাইন বোল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT