চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্ট-সাউদির পর ব্রড-অ্যান্ডারসনের গোলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চ টেস্টে ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির পথেই হাঁটলেন ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। বোলিংবান্ধব উইকেটে আগুন ছড়িয়েছেন তারাও। তবে ইংলিশ পেসারদের ঝড় থামিয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। কিউইদের দুই ব্যাটসম্যান বিজে ওয়াটলিং (৭৭*) ও কলিন ডি গ্র্যান্ডহোমের (৭২) ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৯২ রানে দ্বিতীয়দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

এর আগে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ভর করে আগের দিনের স্কোরের সঙ্গে ১৭ রান যোগ হতেই শনিবার বাকি ২ উইকেট হারিয়ে ৩০৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

প্রথমদিনে ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। সফরকারীদের এই বিপদের নেপথ্যে ছিলেন কিউইদের সাউদি-বোল্ট পেস জুটি। শনিবার আরেক পেস জুটি বিপদ ডেকে আনেন নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড জুটির তোপে দ্রুত ফিরে যান কিউইদের পাঁচ টপ অর্ডার।

Banglabid

ইংলিশ পেস তোপে ৩৬ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলে ওয়াটলিংয়ের ৭৭ ও গ্র্যান্ডহোমের ৭২ রানের ইনিংস। সফরকারীদের চেয়ে তারা ১১৫ রানে রানে পিছিয়ে।

স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই টম ল্যাথাম হারায় তারা। পরে রাভালকেও একই স্টাইলে সাজঘরে ফেরান অ্যান্ডারসন। রস টেলর (২) ও হেনরি নিকলসকে (০) দাঁড়াতে দেননি ব্রড। তাতে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড।

সেই চাপ কাটাতে চেষ্টা করেছিলেন উইলিয়ামসন (২২)। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান অ্যান্ডারসন। দারুণ ডেলিভারিতে কিউই অধিনায়কে বেয়ারস্টোর ক্যাচে ফিরিয়ে দেন ইংলিশ এ পেসার। তখন স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬। ঠিক সে সময় দলটির হাল ধরেন ওয়াটলিং ও গ্র্যান্ডহোম। ষষ্ঠ উইকেটে তারা গড়েন তোলেন ১৪২ রানের জুটি। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ষষ্ঠ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ২৪ বছর আগে মার্টিন ক্রো-অ্যাডাম প্যারোরে জুটির গড়া ১৪১ রানের রেকর্ড ভেঙেছেন দুজন।  তাতে অনেকটা ম্যাচে ফেরে দলটি।

Reneta

দিনের একবারে শেষভাগে গ্র্যান্ডহোমকে থামান সেই ব্রড। ফিরে যাওয়ার আগে কিউই এ অলরাউন্ডার ১৫১ বলে সাত চারে করেন ৭২ রান। তবে একপ্রান্ত আগলে রেখে সাউদিকে (১৩*) নিয়ে নিরাপদে দিনের বাকি সময় পার করেন ওয়াটলিং। ১৯৬ বলে ১০ চার ও এব ছয়ে ৭২ রানে অপরাজিত তিনি।

ইংল্যান্ডের হয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন ব্রড। আর ৪৩ রানে অ্যান্ডারসন নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

রিজার্ভ চুরির ঘটনায় বিএনপির অভিযোগ সত্যি হয়েছে: রিজভী

পরবর্তী

গুলির ক্ষতচিহ্ন নিয়ে সেই শহরে ফিরলেন মালালা

পরবর্তী
মালালা ইউসুফজাই

গুলির ক্ষতচিহ্ন নিয়ে সেই শহরে ফিরলেন মালালা

মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধের সব শহীদেরাই আমাদের পরম চেনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT