চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোলাররাই এবারের বিশ্বকাপ জেতাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৯ সালে লর্ডসের ফাইনালে ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ওই ফাইনালে অপরাজিত ১৩৮ রানের মাস্টারক্লাস ইনিংস খেলেছিলেন ভিভ রিচাডর্স। তবে ম্যাচ শেষে ভিভের কীর্তির সঙ্গে প্রায় সমানভাবে জড়িয়ে থাকে ক্যারিবীয় বোলারদের নামও। ইংলিশ বোলাররাও অবশ্য খুব খারাপ করেননি।

লর্ডসের ফাইনালে দুদলের ২০জন ব্যাটসম্যানের মধ্যে ১৪জনই আউট হন এক অঙ্কের ঘরে। এর মধ্যে ৯জন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে (ইংল্যান্ডের পাঁচজন ও ওয়েস্ট ইন্ডিজের চারজন )। ওয়েস্ট ইন্ডিজের প্রতাপশালী বোলিং আক্রমণ ইংল্যান্ডের মিডলঅর্ডারকে ধসিয়ে দেয়। যার ফলে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা। ডানহাতি পেসার জোয়েল গানার নেন পাঁচ উইকেট।

এত বছরে ইংল্যান্ডের সেই পেসবান্ধব উইকেট ধীরে ধীরে পরিবর্তন হয়ে ব্যাটিং সহায়ক হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফ্লয়েড রেইফারের বিশ্বাস, এবারও বোলাররা তাদের দলকে বিশ্বকাপ জেতাবে।

আইসিসিকে দেয়া সাক্ষাতকারে ক্যারিবীয় কোচ বলেন, ‘ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটের পিচগুলো দেখুন, সেখানে প্রচুর বড় বড় স্কোর হচ্ছে। কিন্তু আমি এখনো মনে করি, যারা বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করবে তারাই বিশ্বকাপ জিতবে। ব্যাটসম্যানরা রান করবে আশা করা যায়, তবে মনে হয় বোলিংই আমাদের এটা (বিশ্বকাপ) জেতাতে যাচ্ছে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। রেইফার বলছেন, এই সিরিজে তার বোলিং অস্ত্রাগার পরীক্ষা করে নেবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT