স্পোর্টস

বোরখা না পরায় সামি পত্নীর মুণ্ডুপাত

একটি পরিবার পার্কে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবার পার্কে বসে ছবি তুলছে, যেখানে মা, বাবা ও ছোট মেয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোরখা না পরে স্বামীর সঙ্গে ছবি তোলায় ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির স্ত্রীকে নিয়ে সমালোচনায় মেতেছেন কতিপয় মুসলমান।

শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারানো সিরিজে দলের সদস্য ছিলেন সামি। সফর শেষে দেশে ফেরার পথে মেয়ে আইরা সামি এবং স্ত্রীকে নিয়ে একটি সেলফি তোলেন। সেখানে দেখা যায় ক্রিকেটারের স্ত্রী জাহান থ্রি-পিস পরে আছেন।

এমন সমালোচনা সামি দম্পতির জন্য এই প্রথম নয়। গত বছরও স্বাভাবিক পোশাকে ছবি তুলে সমালোচনার মুখে পড়েন।

সামি নতুন ছবি পোস্ট করার পর মোহাম্মদ নওশাত নামের এক যুবক মন্তব্য করেছেন, ‘তোমার স্ত্রীর ধর্ম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। দয়া করে আল্লাহকে ভয় করো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধরনের মন্তব্য আরও অনেকেই করেছেন।

বিষয়:মোহাম্মদ সামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…