ক্রিকেট

স্ত্রী’র মামলায় দুই মাস স্বস্তিতে সামি

স্ত্রী’র মামলায় দুই মাস স্বস্তিতে সামি

সাময়িক স্বস্তি পাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। এর আগে তাকে বলা হয়েছিল, ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হতে। তা না হলে গ্রেপ্তার হতে হতো। সোমবার ভারতের আলিপুর আদালত সেই রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।

আপাতত ২ নভেম্বর পর্যন্ত সামিকে হাজিরা দিতে হচ্ছে না। এর ফলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে অসুবিধা নেই তার। ২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে তিন টেস্টের সিরিজ।

আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২ নভেম্বর। সামির আইনজীবী বলেছেন, ‘সামির নামে যে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছিল, তা নিয়মমাফিক ছিল। এখন ২ নভেম্বর পরবর্তী শুনানিতেই এ নিয়ে আলোচনা হবে।’

গত বছরের মার্চ থেকে সামির সঙ্গে আইনি বিবাদ চলছে তার স্ত্রী হাসিন জাহানের। সামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ মারধর ও যৌন হয়রানির। যা প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে সামির।

বিষয়:মোহাম্মদ সামি হাসিন জাহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…