চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোমা’ সন্দেহে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর, যাত্রীরা নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বোমা’ হামলার শঙ্কায় নিরাপত্তা জারি করেছে দিল্লি পুলিশ।

শনিবার পুলিশের কাছে বিমানবন্দরে হামলা করা হবে- এমন একটি ইমেল আসে, সেখানে দাবি করা হয় আল কায়েদার জঙ্গিরা বিমানবন্দর হামলা চালানোর পরিকল্পনা করছে।

এনডিটিভি সংবাদের ভিত্তিতে, এরপরই পুরো বিমাবন্দরে শুরু হয় তল্লাশি, তবে কিছুক্ষণ পরই তা ভুয়ো দাবি বলে জানিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বোমা রাখার ওই দাবিতে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ নেই এবং বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিও এই দাবিকে সায় দিয়েছে। তবে উড়ো ইমেইল আসার পর থেকেই বিমাবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং জরুরি সতর্কতাও জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে বোমা রাখার হুমকি দিয়ে একটি ই-মেইল এসেছে। সেই মেইলে বলা হয়েছে যে আল কায়েদা জঙ্গিরা বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে।

করণবীর সুরি বী মহম্মদ জালাল নামক এক ব্যক্তি ও তার স্ত্রী শেলি পরিচয়ে সারদা বা হাসিনা নামক এক মহিলা রোববার সিঙ্গাপুর থেকে ভারতে আসছেন। তারাই এক থেকে তিনদিনের মধ্যে বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছে।

তবে বিমানবন্দরে প্রবেশের আগে থাকা চেকিং ও বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের নজরদারি বাড়ানো হয়েছে।

দিল্লি পুলিশের তরফেও ওই ই-মেইলটিকে যাচাই করা হচ্ছে এবং উল্লেখিত দুই ব্যক্তি সম্পর্কে তথ্য বের করার চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগ: নিরাপত্তা জোরদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গমাতার আদর্শিক জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী

পরবর্তী

দাবানলে গ্রিসে ‘ভয়াবহ’ অবস্থা

পরবর্তী
গ্রিসের পাহাড়ে ভয়াবহ দাবানল, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানলে গ্রিসে 'ভয়াবহ' অবস্থা

বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদে ২০০০ নারীকে উপহার দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’-এর মাধ্যমে ২০০০ নারীকে প্রধানমন্ত্রীর উপহার

সর্বশেষ

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT