আন্তর্জাতিক

বোমায় আহত পশ্চিমবঙ্গের মন্ত্রীর অবস্থা স্থিতিশীল

আহতদের দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

আহত পশ্চিমবঙ্গের মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, পরিস্থিতি স্থিতিশীল।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোমা হামলায় আহত ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার রাতে ওই হামলার পর গুরুতর অবস্থায় জাকির হোসেনকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

এরই মধ্যে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

বৃহস্পতিবার সকালে আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বোমার আঘাতে জাকির হোসেনের বাঁ–পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বাঁ–পায়ের নীচের অংশ। গোড়ালির হাড় ভেঙেছে। ঝলসে গিয়েছে পায়ের অনেকটা অংশ এবং হাতের একটি আঙুলও উড়ে গেছে।

কলকাতার উদ্দেশে বুধবার রাতে রওনা হয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তার তিস্তা–তোর্সা এক্সপ্রেস ট্রেনে উঠার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পথে বোমা হামলার ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্মী–সমর্থক নিয়ে হেঁটে যাচ্ছেন জাকির। হঠাৎ প্রবল বিস্ফোরণে এদিক–ওদিক ছিটকে পড়ে অনেকেই। এর তাদের মধ্যে অনেককেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

বিষয়:জাকির হোসেন পশ্চিমবঙ্গ বোমা মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…