চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক দুর্নীতির চিত্রে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বৈশ্বিক দুর্নীতির চিত্র তুলে ধরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এবার বাংলাদেশ দুই ধাপ উন্নতি করেছে। দুর্নীতির তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৭তম, যা ২০১৬ সালের ধারণা সূচকে ছিলো ১৫তম।

আজ বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচক ২০১৭ প্রকাশ করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন: ২০১৭ সালে বাংলাদেশ ০-১০০ স্কেলে ও অবস্থান উভয় বিবেচনায় ২০১৬ এর তুলনায় ২ ধাপ এগিয়েছে। ১০০ এর মধ্যে ৪৩ স্কোরকে গড় স্কোর হিসেবে বিবেচনায় বাংলাদেশের ২০১৭ সালের স্কোর ২৮ হওয়ায় দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলে মনে হয়। তাছাড়া দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩১টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। অতএব, উল্লিখিত সামান্য অগ্রগতি কোনো অবস্থাতেই সন্তোষজনক নয়। তবে অনুমান করা যায় যে, বাংলাদেশের আইনী, প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ় হয়েছে এই ধারণা থেকে সূচকে বাংলাদেশের স্কোর দুই বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রয়োগের ঘাটতি, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন খাতে ক্রমবর্ধমান অনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম ও দুর্নীতি ও বিশৃংখলায় জড়িত সহায়তাকারী ও দায়ীদের উল্লেখযোগ্য পরিমাণে বিচারের আওতা তথা জবাবদিহিতা নিশ্চিতে সফল হতে না পারায় আমরা আরো ভালো করতে পারিনি।তাই এই উন্নতিকে সন্তোষজনক বলতে চায় না টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে বলা হয়,সংসদ কার্যকর না হলে দুর্নীতি কমবে না। প্রকাশিত ধারণা সূচকে স্বস্তি আসতে পারে কিন্তু সন্তুষ্টির কোন সুযোগ নেই।

সিপিআই নির্ধারণ করতে দুর্নীতি ও ঘুষ আদান প্রদান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলের স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহারের মতো বিষয়কে প্রাধান্য দেয়া হয়।

তবে সাম্প্রতিক সময়ে দুর্নীতি মামলায় সাজা প্রাপ্ত খালেদা জিয়া প্রসঙ্গে কোন মন্তব্য না করেনি টিআইবি। এবিষয়ে টিআইবি জানায়, সংস্থাটি ব্যক্তি দুর্নীতি নিয়ে কাজ করে না।

টিআই’র এবারের সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে উন্নতি করলেও দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে শীর্ষ হওয়া আফগানিস্তানের পরেই আছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে এক কথায় দুর্নীতিগ্রস্ত দেশ না বলে এখানে অধিক মাত্রায় দুর্নীতি হয় বলে মনে করে টিআইবি।

Reneta

২০১৭ সালের সিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতি হয় ভূটানে। এরপরেই আছে যথাক্রমে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, পাকিস্তান ও নেপাল।

টিআইয়ের সূচকে ১৮০ টি দেশের মধ্যে এবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। তাদের স্কোর ১০০–তে ৯। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড। তাদের স্কোর ১০০–তে ৮৯। বাংলাদেশের স্কোর ২৮। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে গুয়াতেমালা, কেনিয়া, লেবানন ও মৌরতানিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন টিআইবি’র উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের প্রমুখ। 
 
জার্মানিতে টিআইয়ের বার্লিন সচিবালয়ের গবেষণা বিভাগ সিপিআই তৈরি করে।সিপিআই ২০১৭ এর জন্য বাংলাদেশের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে ৮টি জরিপ ব্যবহৃত করেছে। জরিপগুলো হলো: বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট ২০১৭, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে ২০১৭, গ্লোবাল ইনসাইট কান্ট্রি রিস্ক রেটিংস্ ২০১৬, বার্টেলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইনডেক্স ২০১৭-১৮, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইনডেক্স ২০১৭-১৮, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড ২০১৭, ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কান্ট্রি রিস্ক রেটিংস ২০১৭ এবং ভ্যারাইটিস অফ ডেমোক্র্যাসি প্রজেক্ট ডাটাসেট ২০১৭ এর রিপোর্ট। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবিদুর্নীতিগ্রস্ত দেশলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT