চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরুত বিস্ফোরণ: ধ্বংসাবশেষে প্রাণের আশা নিভছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
বৈরুত

বৈরুত ধ্বংসাবশেষের মধ্যে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে যে আশার দেখা দিয়েছিলো তা ক্রমশ মলিন হয়ে যাচ্ছে। দুই দিনের খোঁজাখুঁজির পর এই আশার আলো নিভছে।

সেন্সর সরঞ্জাম দিয়ে জীবনের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করার পরে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষে অনুসন্ধান করতে শুরু করে। কিন্তু চিলির উদ্ধারকারীরা কোনও ফলাফল ছাড়াই অনুসন্ধানের দ্বিতীয় দিন শেষ করেছে।

বৃহস্পতিবার আন্তজার্তিক গণমাধ্যম আলজাজিরাকে এক উদ্ধারকর্মী জানান: স্ক্যানিং মেশিনের সাহায্যে প্রাণের স্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করা হয়েছে। জিমায়েজ এলাকায় একটি ভবনের ধ্বংসস্তুপে এই প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটি শিশু।

বুধবার রাতে উদ্ধারকারীরা ওই অঞ্চল দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন তাদের লাশ সন্ধানের প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার কুকুর একটি সংকেত দিয়েছিল যে সেখানে একজন ব্যক্তি রয়েছেন। বৃহস্পতিবারও কুকুরটি একই জায়গায় গিয়ে একই চিহ্ন দিয়েছিল। বিশেষজ্ঞ সেন্সর সরঞ্জামগুলো পরে ওই এলাকায় একটি পালসিং সিগন্যাল শনাক্ত করে।

চিলির উদ্ধারকারী দলের প্রধান ফ্রান্সিসকো লারমান্ডা শুক্রবার সাংবাদিকদের জানান: ৩ মিটার (৯.৮ ফুট) গভীরতার মধ্যে ধ্বংসস্তুপের নিচে ধীরে ধীরে শ্বাস নেওয়া হয়েছে।

তিনি আরও জানান: উদ্ধারকর্মীরা যেখানে শ্বাস-প্রশ্বাস শনাক্ত করেছেন, সেখানে পৌঁছানোর জন্য তিনটি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। তবে জীবিত বা ‍মৃত আছে কিনা তা এখনই জানা যাবে না।

Reneta

এর আগে শুক্রবার উদ্ধার কো-অর্ডিনেটর নিকোলাস সাদ এএফপিকে বলেন: আগের দিন থেকেই শ্বাস-প্রশ্বাস উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তবে কোনো লাশ পাওয়া গেলেও নিখোঁজদের পরিবার শান্তি পেত বলে অভিমত অনেকের।

চিলির দলটি কোনও জীবিত মানুষ বা লাশ শনাক্ত না করে শুক্রবার সন্ধ্যায় তাদের অনুসন্ধান স্থগিত করে। তারা বলেছিল সকালে আবার অনুসন্ধান শুরু করবে। তবে লেবাননের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে সেখানকার সাংবাদিকরা।

শুক্রবার বৈরুত বিস্ফোরণের এক মাস পূর্ণ হওয়ায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলো প্রায় ২০০ জন। আহত হয় আরও হাজার হাজার মানুষ।

২৭৫০ টনের অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। আবাসিক অঞ্চলের কাছাকাছি শহরের বন্দরের একটি গুদামে এত বিপজ্জনক উপাদান অনিরাপদভাবে সংরক্ষণ করায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

দুর্ঘটনার ১ মাস পরে এখনও সাতজন নিখোঁজ রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশাপ্রাণবৈরুতবৈরুত বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT