চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরুত বিস্ফোরণের ১ মাস পর ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঠিক এক মাসের মাথায় ধ্বংসস্তুপের নিচে অবিশ্বাস্যভাবে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। এরপর সেখানে শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। 

বৃহস্পতিবার আন্তজার্তিক গণমাধ্যম আলজাজিরাকে এক উদ্ধারকর্মী জানান, স্ক্যানিং মেশিনের সাহায্যে প্রাণের স্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করা হয়েছে। গোমায়েজ এলাকায় একটি ভবনের ধ্বংসস্তুপে এই প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটি শিশু।

গেল ৪ আগস্ট বৈরুতের বন্দরে একটি বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে শহরের অর্ধেক ধুলিস্যাৎ হয়। এতে নিহত হয় ১৯১ জন এবং আহত হয় ছয় হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার সেন্সর ব্যবহারের পর চিলির একটি উদ্ধারকারী দল জানায়, ভবনের ধ্বংসস্তূপের নিচে তাদের সেন্সরে প্রতি মিনিটে ১৮ বার হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ধরা পড়েছে। জীবিত কাউকে উদ্ধারের আশায় শুক্রবারও ধ্বংসস্তুপ সরানোর কাজ চালিয়েছেন উদ্ধারকারীরা।

স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, জীবিত কারও অবস্থান চিহ্নিত করতে উদ্ধারকারীরাসহ চিলির স্বেচ্ছাসেবীরা মিলে স্ক্যানার ব্যবহার করে ধ্বংসস্তুপের থ্রিডি ছবি নেওয়ার চেষ্টা করছেন।

‘ধ্বংসস্তুপ যত সরিয়ে ফেলা যাবে ততই সঠিক অবস্থান নির্ণয়ে মেশিনে জোর সংকেত পাওয়া যাবে’, বলেন এক উদ্ধারকর্মী।

Reneta

তিনি আরও বলেন, ‘আমরা কুকুর এবং মেশিনের উপর নির্ভর করছি। হয়ত সেখানে কিছু নেই। কিন্তু কুকুর যতক্ষণ মানবদেহ থাকার ইঙ্গিত দিচ্ছে আর মেশিন হৃদস্পন্দনের সংকেত দিচ্ছে ততক্ষণ আমরা সন্ধান চালিয়ে যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈরুতবৈরুত বিস্ফোরণলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT