বাংলাদেশ

বৈরী আবহাওয়ায় মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ

ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ, যাত্রীরা লাইনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবেশ গেটে অপেক্ষারত মেট্রোর যাত্রীরা। ছবি: আব্দুল্লাহ আল সাফি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালের বৈরী আবহাওয়ার মধ্যে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ঝড়বৃষ্টির মধ্যে নিয়মিত অফিসগামী যাত্রীরা বিভিন্ন স্টেশনে গিয়ে মেট্রো বন্ধ দেখতে পায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাওয়ার লাইনে সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে সংযোগ পাচ্ছে না, তা উদঘাটনে কারিগরি কাজ চলছে। দুর্যোগময় আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছে কিনা তাও দেখা হচ্ছে।

বিভিন্ন স্টেশনে অফিসগামী যাত্রীদের ভীড় বেড়েছে ও তাদের অপেক্ষা করতে দেখা গেছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীসহ প্রায় সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকে এ অবস্থা শুরু হয়।

বিষয়:মেট্রোরেল চলাচল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…