হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
ওই দুই যাত্রীর নাম সমর উদ্দিন ও মোহাম্মদ ইসমাইল। তারা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি জিরো এইট সিক্সে করে মালয়েশিয়া যাচ্ছিল।
উদ্ধার বৈদেশিক মুদ্রার মধ্যে সৌদি রিয়াল, ইউএই দিরহাম, কাতারের রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত ছিল।






