বেড়াই বাংলাদেশের (Visit Bangladesh) এর প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান খান মারা গেছেন। শনিবার রাতে তিনি মারা যান। তার জানাজার নামাজ কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের পর্যটন শিল্পের একজন নিবেদিত প্রান ব্যক্তিত্ব মাহমুদ হাসান খান। তাকে বাংলাদেশের ‘কমিউনিটি ট্রাভেলিং’ এর জনকও বলা হয়। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
কাজের ফাঁকে ফাঁকে তিনি বাংলাদেশে বেড়াতে আসা ভিনদেশিদের সহায়তা দিতেন। সেটা আবার পুরো বিনা পারিশ্রমিকে। এছাড়া তিনি দেশের ভ্রমণপ্রেমী মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে পরিচালনা করতেন নানা কর্মসূচি।








