চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা উপকরণ নিশ্চিতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৮, মে ২০২০
- লিড নিউজ, আদালত
A A

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতির সভাপতি-সম্পাদকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন অনুসারে গঠিত উপদেষ্টা কমিটি দেশে করোনা প্রতিরোধে কি কি কার্যক্রম গ্রহণ বা সুপারিশ করেছে তার একটি প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালত বিষয়টি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।

রিট আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৪ মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।

Reneta

সেদিন রিটের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সরকার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও টেস্টের জন্য নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে করার ব্যবস্থা করেছে। আর এই সময়ে সাধারণ জ্বর, সর্দি, গলা ব্যথার রোগীদেরও ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এরই মধ্যে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট হয়েছে যে, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীরা চিকিৎিসা সেবা পাচ্ছে না এমনকি অ্যাম্বুলেঞ্চে রোগী মারা যাচ্ছে।’

এমন প্রেক্ষাপটে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সকল ধরনের রোগীদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ সেদিন আরো বলেন, ‘রিটে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে পিসিআর মেশিনে করোনা টেস্টের ব্যবস্থা করে চিকিৎসা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আর বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর প্রবেশ পথে বা গেটে ‘হলুদ জোন’ করে সকল রোগীদের চিকিৎসার ব্যাবস্থা করার এবং হলুদ জোনে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।’

‘‘এছাড়া, সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন-২০১৮ এর ৬ ধারা অনুসারে গঠিত উপদেষ্টা কমিটি দেশে করোনা প্রতিরোধে কি কি কার্যক্রম গ্রহণ বা সুপারিশ করেছে তার একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয় এই রিট আবেদনে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্যকর্মীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT