গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ইটালিয়ান কোচের মতে, ভালোদিন দেখে বর্নাব্যুকে বিদায় জানানো ওয়েলস তারকার।
‘গ্যারেথ ওর গোল,পারফর্ম্যান্স এবং গোলের দ্বারা ইতিমধ্যেই ক্লাবের ইতিহাসে জায়গা করে নিয়েছে। গ্যারেথ ঠিক আছে। ওয়েলসের হয়ে বেশ ভালো করেছে সে।’
‘ভালো ফর্মের ধারাবাহিকতা ও এখানেও দেখাতে চায়। ইতিবাচক কিছু করেই ক্লাব ছাড়তে চায় সে। ভালোদিন দেখে তার বার্নাব্যুকে বিদায় বলা উচিত ওর।’
২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়নে রিয়াল মাদ্রিদে আসেন গ্যারেথ বেল। রিয়ালের জার্সিতে ২৫৭ ম্যাচে ১০৬ গোল করেছেন ওয়েলস তারকা। চলতি বছরের জুনে লস ব্ল্যাঙ্কোসদের সাথে চুক্তি শেষ হবে তার।








