চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেরিয়ে আসার অপেক্ষায় বাদবাকি ক্ষুদে ফুটবলার, খারাপ আবহাওয়া নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

থাইল্যান্ডে গুহায় আটকে থাকা ১৩ জনের মধ্যে বাকি ৯ জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযানে নামতে তৈরি হচ্ছেন ডুবুরিরা। কিন্তু বৈরি আবহাওয়া আরও খারাপের দিকে মোড় নেয়ায় উদ্ধার চেষ্টা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

রোববার থেকে ভারী বর্ষণ চলছে থাইল্যান্ডের চিয়াং রাই এলাকায়। এর মাঝেই ‘মু পা’ বা ওয়াইল্ড বোরস ফুটবল অ্যাকাডেমির ১২ কিশোর ফুটবলারের ৪ জনকে উদ্ধার করে বের করে আনতে সফল হন অভিজ্ঞ ডুবুরিরা। অক্সিজেন সরবরাহ রিফিল করা এবং সতর্কতা হিসেবে ব্যবহৃত লাইফলাইন ও অন্যান্য ডাইভিং গিয়ার বাতিল করে নতুন সব সরঞ্জাম বসানোর উদ্দেশ্যে ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টার মধ্যে নতুন করে অভিযানের দ্বিতীয় পর্ব শুরু করার কথা। কিন্তু রোববার রাতে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় গুহার ভেতর পানির উচ্চতা বেড়ে গিয়ে উদ্ধারকাজে জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধার কর্তৃপক্ষ।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

সিএনএন জানিয়েছে, সোমবার সকাল থেকেই থাইল্যান্ডের আকাশে জমাট বাঁধা অন্ধকার। আবহাওয়া পূর্বাভাসে সোমবার বজ্রসহ ঝড়বৃষ্টির কথা বলা হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বর্ষণের পর ২ ও ৩ জুলাই বৃষ্টিপাত মোটামুটি বন্ধ থেকে ৪ জুলাই থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তবে আবহাওয়া পূর্বাভাসে রোববার থেকে ভারী বর্ষণের কথা বলা হয়েছিল। আর সেচের মাধ্যমে এ সময় গুহার ভেতরে পানির স্তর আগের তুলনায় সবচেয়ে বেশি নেমে আসায় কোনো ঝুঁকি না নিয়ে রোববার থেকেই ক্ষুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ এক্কাপল চান্তাওয়াংকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

Reneta

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

উদ্ধার হওয়া চার কিশোর কাছের নগরী চিয়াং থেইর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT