চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মনোনয়নপত্র কিনেছেন বেবী নাজনীন ও হেলাল খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র কিনলেন ব্লাক ডায়মন্ড-খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এছাড়া সিলেট-৬ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক হোসেন খান হেলাল (হেলাল খান)।

আজ ১২ নভেম্বর সোমবার দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

তারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর পক্ষ থেকে বহু আগে থেকেই স্ব স্ব এলাকায় বিএনপির পক্ষে নানান প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতা-নেত্রীদের মুক্তির আন্দোলনেও তারা নানা সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সরব ভূমিকা রেখে আসছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে বেবী নাজনীন বলেন, আমি নীলফামারি-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নিবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবো।

‘কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত’,‘দু’চোখে ঘুম আসে না’, ‘মরার কোকিলে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীনের দীর্ঘ সঙ্গীতজীবনে ৫০টিরও বেশি একক অ্যালবাম এবং সাড়ে তিনশতাধিক মিশ্র অ্যালবাম রয়েছে। এযাবৎ দেশের চলচ্চিত্রে সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন তিনি। এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলুর মতো অনেক প্রথিতযশা শিল্পীর সঙ্গে গান করেছেন বেবী।

হেলাল খান বর্তমানে তিনি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসস) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের হোসেন খান হেলাল বলেন, ‘আমি সিলেটের ছেলে, বিরানীবাজার সিলেট-৬ আসন থেকে নির্বাচন করব। এই নির্বাচন হবে অধিকার আদায়ের নির্বাচন, গণতন্ত্রের ফিরে পাবার নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন এবং তারেক রহমান উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের নির্বাচন।’

হেলাল খান হাফিজ উদ্দিন পরিচালিত ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা করেন। তার প্রযোজিত হাছন রাজা চলচ্চিত্রটি ২০০২ সালে সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। তবে একই বছর ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ট্যাগ: বিএনপির মনোনয়নপত্রবেবী নাজনীনলিড বিনোদনহেলাল খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

পরবর্তী

‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে ‘ট্রল’ করে সমালোচিত কলকাতা পুলিশ

পরবর্তী

'থাগস অব হিন্দুস্তান' নিয়ে 'ট্রল' করে সমালোচিত কলকাতা পুলিশ

খালেদা জিয়া

আবার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসায় রিটের শুনানি মঙ্গলবার 

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT