চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনফিকার চ্যালেঞ্জ পার হল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বেনফিকা ফুটবল দল খেলা চলাকালে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শন করল লিভারপুল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ বেনফিকার চ্যালেঞ্জ সামলে তাদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিতে যাওয়ার রাস্তাটাও ক্লপের দলের হয়ে থাকল মসৃণ।

মঙ্গলবার রাতে লিসবনে হওয়া ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রাখে অলরেডরা। শট নিয়েছিল ১৭টি, যার মধ্যে ৮টি লক্ষ্য বরাবর ছিল। বেনফিকা নিতে পেরেছিল ৯টি শট যার ভেতর লক্ষ্যে ছিল ৩টি।

নবম মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া মোহাম্মদ সালাহর শট ঠেকান স্বাগতিকদের গোলরক্ষক।

১৭ মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের কর্নার কিকে ভেসে আসা বলে হেড করে তা জালে জড়ান ফ্রেঞ্চ সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে।

সাত মিনিট পর অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি। নাবি কেইতার বাড়ানও বল পেয়ে ডান পায়ে শট নেন লুইস দিয়াজ। বেনফিকার গোলরক্ষক ওডিসিয়াস ভ্লাচোডিমোস সেটি প্রতিহত করেন।

ম্যাচের ৩৪ মিনিটে দিয়াজের হেড পাসে বল নিয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-০ করেন সাদিও মানে।

৪৫ মিনিটের মাথায় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বাড়িয়ে দেয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন সালাহ। গোলরক্ষককে পেয়েছিলেন একা। তবু মিশরীয় স্ট্রাইকারের শট রুখে দেন ভ্লাচোডিমোস।

বিরতির পর ৪৯ মিনিটে রাফার নেয়া ক্রস বিপদমুক্ত করতে পারেননি কোনাতে। যার ফলে ডারউইন নুনেজ ডান পায়ে অনায়াসে বল জালে পাঠিয়ে বেনফিকার হয়ে ব্যবধান কমান।

খেলার ৬০ মিনিটে গনসালো রামোসের পাসে বল নিয়ে বেনফিকার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটনের শট ঠেকিয়ে লিভারপুলকে রক্ষা করেন তার স্বদেশী গোলরক্ষক অ্যালিসন বেকার।

৮৭ মিনিটে কেইতার বাড়ানো বল নিয়ে বাম পায়ের কোণাকুণি শটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন দিয়াজ।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবেনফিকালিড স্পোর্টসলিভারপুলসাদিও মানে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুষ্ক মৌসুমে ভাঙ্গন, নদী পাড়ের গ্রামগুলোতে আতঙ্ক

পরবর্তী

ডি ব্রুইনের গোলে অ্যাটলেটিকোকে হারাল ম্যানসিটি

পরবর্তী
ম্যানচেস্টার সিটি খেলোয়াড় গোল উদযাপন করছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডি ব্রুইনের গোলে অ্যাটলেটিকোকে হারাল ম্যানসিটি

অভিনেতা যশের মা সঙ্গে ছবি, উভয়ই sunglasses পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে হারিয়ে বিপর্যস্ত অভিনেতা যশ

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT