চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার হ্যাটট্রিক বলে সতীর্থরা যা লিখলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
Real Madrid footballer celebrating with a signed football in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিকে বিদায় করে দেয়া মহাকাব্য লেখার পর করিম বেনজেমাকে নিয়ে চলছে স্তুতি। ফ্রেঞ্চম্যানের দুর্দান্ত হ্যাটট্রিক করা বলের গায়েও জড়িয়ে থাকল প্রশংসা বাক্য। ইতিহাস গড়া বলে মনের কথামালা লিখেছেন রিয়াল তারকার সব সতীর্থ।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে বার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প লেখেন বেনজেমা। রিয়ালকে শেষ আটে নেয়ার পথে ১৭ মিনিটের মধ্যে করেন হ্যাটট্রিক। ইতিহাস গড়া বলটি জুড়ে মদ্রিচ-হ্যাজার্ডরা লিখেছেন ভালোবাসার কথা।

অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলে এডেন হ্যাজার্ড লিখেছেন, ‘আমি তোমাকে পছন্দ করি।’

Banglabid

বেনজেমাকে ভালোবাসার কথা জানিয়ে ফেদে ভালভার্দে লিখেছেন, ‘তুমিই সেরা।’ লুকা মদ্রিচ ও লুকা জোভিচের লেখায়ও একই সুর, ‘তুমি বিশ্ব সেরা।’সফল ফুটবল খেলোয়াড়ের স্বাক্ষরিত ফুটবল, বিভিন্ন বার্তা ও স্বাক্ষর সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদিস্তাদের উৎসবের রাত এনে দেয়া বেনজেমাকে সতীর্থদের বড় অংশই ‘ধন্যবাদ’ জানিয়েছেন। কেউ অল্প কথায় শুধু লিখেছেন, ‘সেরা করিম’।

সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমার ১৭ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে মেসি-এমবাপেরা ছিটকে যান আসরের শেষ ষোলোতেই। প্রথমার্ধে কাইলিয়ান এমবাপের গোলের পর শেষ আট শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়ালের। দুর্দান্ত হ্যাটট্রিকে ত্রাতা হন ফরাসি তারকা বেনজেমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবেনজেমামদ্রিচরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবারের মত পর্দায় একসাথে সালমান-চিরঞ্জীবী

পরবর্তী

শুধু ভ্যাট কমানোই সমাধান নয়

পরবর্তী
চাল, চিনি ও সয়াবিন তেলের ছবি, খাদ্য সামগ্রী, মূল্য বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু ভ্যাট কমানোই সমাধান নয়

বাংলাদেশের একজন বক্তা ভাষণ দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অন্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উস্কানি দিচ্ছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT