চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন-ভাতা পরিশোধ করেছে সব কারখানা: বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
তৈরি পোশাক

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি এমন একটি কারখানাও নেই, অর্থাৎ সব কারখানা বেতন-ভাতা পরিশোধ করেছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ, গ্যাস, কাঁচামালসহ উৎপাদন খরচ অনেকগুন বেড়েছে, অন্যদিকে ক্রেতার কাছ থেকে তৈরি পোশাকের মূল্য আগের চেয়ে আরো কমেছে। এই অবস্থায় একজন মালিকের পক্ষে গত ৩ মাসের কাজের বিপরীতে দুই ঈদের বোনাসের ৫ মাসের মজুরি পরিশোধ করতে হচ্ছে।

এতে বলা হয়, ২ ঈদের ছুটির কারণে শ্রমিকদের কর্মঘন্টা কম পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ২৭৮টি কারখানা বেতন বোনাস প্রদানের বিষয়ে ঝুঁকির মধ্যে রয়েছে এ রকম তালিকা বিজিএমইএ গ্রহণ করেছে। এই ২৭৮টি কারখানাকে ক্লোজ মনিটরিং করা হয়েছে। ফলে ২৭৮ কারখানার মধ্যে ৪৭টি কারখানায় বিজিএমইএর মাধ্যমে শ্রমিকদের বেতন বোনাস প্রদানের বিষয়ে সমস্যার সমাধান করা হয়েছে।

বিজিএমইএ বলেছে, এখন পর্যন্ত বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের মধ্যে বেতন ভাতা পরিশোধ করা হয় নাই এ রকম একটি কারখানায় নাই।

শ্রমিক-কর্মচারীরা বিজিএমইএর পরিবারেরই অংশ এমন মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের আনন্দঘন উৎসব মুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ীতে ঈদ উদযাপন করার লক্ষ্যে বেতন বোনাস দিয়ে কারখানাগুলো ছুটি প্রদান করা হয়েছে। এবারেই প্রথম হাইওয়েতে অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে আমরা এলাকা ভিত্তিক ধাপে ধাপে ছুটি প্রদান করা হয়েছে। নিরাপদে গ্রামের যাওয়ার জন্য স্পেশাল বাস, ট্রেন এবং লঞ্চ এর ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সার্বিক সহযোগিতা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর, সকল গোয়েন্দা সংস্থা, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, নৌ পরিহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়সহ সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে বিজিএমইএর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকপোশাক শ্রমিকবিজিএমইএশ্রমিকদের বেতন-বোনাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের ছুটির আনন্দে হানা দিতে পারে বৃষ্টি

পরবর্তী

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়

পরবর্তী

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়

কক্সবাজার সৈকতে নিখোঁজ ২ জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT