চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে সোমবার সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙানো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

রোববার ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

ঈদগাহে গতবারের মতো এবারও ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি’র অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ শফিউল্লাহ। এরমধ্যে পাঁচ থেকে ছয় হাজার নারী মুসল্লির জন্য আলাদাভাবে পর্দা দিয়ে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাদের জন্য আলাদা প্রবেশ পথেরও ব্যবস্থা করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, অজুর পানি ছাড়াও খাওয়ার পানির জন্য ওয়াসাকে বলা হয়েছে। এছাড়া কাকরাইল, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও এর আশপাশের র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। ভিআইপি’র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। সিটি কর্পোরেশন ছাড়াও আলাদা ক্যামেরা ও কন্ট্রোল রুম স্থাপন করবে ডিএমপি। নিরাপত্তা দেবে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। ঈদগাহের চারপাশে সাদা পোশাকে গোয়েন্দারাও থাকবেন।

জাতীয় ঈদগাহ ময়দানকে ঘিরে কয়েকটি প্রতিষ্ঠানের লোকজন কাজ করছেন। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপের কারণে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানের অজুখানা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশা মারার ওষুধ ছিটানোসহ সব প্রস্তুতি এগিয়ে নিয়েছে ডিএসসিসি।

Reneta

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশি কূটনৈতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে লাখো মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঈদগাহপ্রধান জামাত
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT