চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটির আনন্দে হানা দিতে পারে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A
বৃষ্টি-বৃষ্টির সম্ভাবনা-বাড়তে পারে শীত

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ১২ আগস্ট (সোমবার)। ইতোমধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার প্রস্তুতি সেরেছেন দেশবাসী। তবে ঈদের ছুটির আনন্দে হানা দিতে পারে বৃষ্টি, এমনটিই আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদের দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে এদিন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছে। যেহেতু আবহাওয়ার এই অবস্থা পরিবর্তনশীল তাই আগামীকাল (রোববার) এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে আরও বলা হয়েছে, শনিবার দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিং বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আজহাঈদের ছুটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপমহাদেশের ক্রিকেটে এখন মূল আকর্ষণ কোচ নিয়োগ

পরবর্তী

বেতন-ভাতা পরিশোধ করেছে সব কারখানা: বিজিএমইএ

পরবর্তী
তৈরি পোশাক

বেতন-ভাতা পরিশোধ করেছে সব কারখানা: বিজিএমইএ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT