চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেজার ৩০ একর জমিতে ১১ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকসন্স গ্রুপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

ম্যাকসন্স গ্রুপকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (মিরসরাই, ফেনী এবং সীতাকুন্ড) ৩০ একর জমি দিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গ্রুপটি এসব অঞ্চলে ১১২ মিলিয়ন বা ১১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ম্যাকসন্স গ্রুপ এবং বেজার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। এতে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

এ সময় ম্যাকসন্স গ্রুপের ৩টি প্রতিষ্ঠানের সাথে আলাদা ৩টি ইজারা চুক্তি স্বাক্ষর হয়। প্রতিষ্ঠানগুলো হলো- মেট্রো স্পিনিং মিলস, ম্যাকসন্স স্পিনিং মিলস এবং ম্যাকসন্স স্পিনিং মিলস (ইউনিট-২)। প্রত্যেক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর করে মোট ৩০ একর জমি লিজ নিয়েছে।

অনুষ্ঠানে ম্যাকসন্স গ্রুপ জানায়, ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগে মাধ্যমে একটি স্পিনিং মিল স্থাপন করবে মেট্রো স্পিনিং। এতে প্রায় ১ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। আর ম্যাকসন্স স্পিনিং মিলস প্রায় ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি টেক্সটাইল মিল স্থাপন করবে। এতে ৮শ কর্মসংস্থান সৃষ্টি হবে। মার্সেরাইজড ও আনমার্সেরাইজড ফ্যাব্রিক প্রস্তুত ছাড়াও এতে বিভিন্ন মাত্রার ইয়ার্ন ডাইং করা হবে।

এছাড়া টেক্সটাইল মিলের দ্বিতীয় ইউনিট স্থাপন করা হবে ১০ একর জমিতে। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড, ইউনিট-২ নামে স্থাপিতব্য প্রতষ্ঠানে বিনিয়োগ করা হবে প্রায় ৪১ মিলিয়ন ডলার। যেখানে প্রায় ১ হাজার ২শ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।

Reneta

সামগ্রিকভাবে ৩টি শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১১২ মিলিয়ন ডলার। একই সাথে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে সৃষ্টি হবে ৪ হাজার এর বেশি কর্মসংস্থান। প্রতিষ্ঠানটি ওই জমিতে লজিস্টিকস, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনাসহ সব আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করবে।

বেজার পক্ষে নির্বাহী সদস্য আব্দুল মান্নান, মেট্রো স্পিনিং লিমিটেডের পক্ষে শওকত আলী এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পক্ষে ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

সভাপতির বক্তব্যে পবন চৌধুরী বলেন, বেজার হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে। ৫শ একর আয়তনের গার্মেন্টস ভিলেজ স্থাপনের সব প্রস্তুতি বেজা সম্পন্ন করেছে।

তিনি উল্লেখ করেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে।

পবন চৌধুরী বলেন, এক দরজার সব সেবা দেয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের সব সেবা নিশ্চিত করা হচ্ছে। অনলাইনে ৩২টি সেবা চালু থাকলেও অচিরেই তা ৪০টিতে উন্নীত হবে। করোনা মহামারীর এ দুর্যোগেও বিনিয়োগকারীরা অনেক আগ্রহ দেখাচ্ছেন বলেন জানান তিনি।

ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বলেন, মিরসরাইতে বেজার সুযোগ্য নেতৃত্বের সহায়তায় বিশ্বমানের টেক্সটাইল মিল স্থাপন করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া পরিবেশ বান্ধব শিল্প বিকাশে তিনি কাজ করবেন বলে মত পোষণ করেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্বমানের সব সুবিধা থাকবে যেমন– বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সটাইল মিল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT