স্বাধীনতার আগে ভারত-পাকিস্তানের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছে ‘বেগম জান’ ছবির কাহিনি। এই ছবিতে বেগম জানের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। জানা গেছে, অমিতাভ বচ্চনও থাকছেন এই ছবিতে। তবে অভিনেতা কিংবা গায়ক হিসেবে থাকছেন না এই তারকা। ‘বেগম জান’ ছবিতে একজন সূত্রধর হিসেবে কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চনের আকর্ষণীয় গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ ব্যবহার করা হয়েছে ইতিহাস, ঘটনার প্রেক্ষিত এবং ছবির গল্প শুরুর ক্ষেত্রে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অমিতাভ বচ্চনের কণ্ঠ রেকর্ডের কাজ সেরে ফেলা হয়েছে।
পরিচালক শ্রীজিত মুখার্জি এই ছবিতে বিদ্যা বালানের সঙ্গে আরও থাকছেন গওহর খান, পল্লবি সারদা, ইলা অরুণ, রজিত কাপুর, মিষ্টি প্রমুখ। ‘বেগম জান’ ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। বলিউড হাঙ্গামা।








