‘বেগম জান’ হয়ে পর্দায় আসছেন বিদ্যা বালান। ইতিমধ্যে ব্যাপারটি অনেকেই জেনে গেছেন। এবার মুক্তি পেল ‘বেগমজান’ ছবির একটি পোস্টার। ছবির মতো পোস্টারেও রাজত্ব বজায় রেখেছেন বিদ্যা। এতে দেখা যাচ্ছে রাজকীয় এক চেয়ারে হুঁকার কলকি হাতে বসে আছেন এই বলিউড তারকা।
এ নিয়ে টুইটও করেছেন তিনি। সেখানে হিন্দিতে লিখেছেন, ‘আহ রাহি হো!’ মানে আমি আসছি। সেই সাথে হ্যাশট্যাগে লিখেছেন, ‘বেগমজান ফার্স্ট লুক’।

চরিত্রের সাথে মিশে যাওয়ার অদ্ভুত এক ক্ষমতা আছে বিদ্যার। এর আগেও তার বহু প্রমাণ দিয়েছেন তিনি। বেগমজানেও তার দেখা মিলবে। দেশভাগের কাহিনি নিয়ে নির্মিত এ ছবিতে বিদ্যা একটি পতিতালয়ের সর্দারনীর ভূমিকায় অভিনয় করেছেন।
মূলত দেশভাগের সময়কার একটি পতিতালয়ের মহিলাদের করুণ অবস্থার কাহিনি নিয়ে ‘বেগমজান’ ছবিটি। ইন্ডিয়ান এক্সপ্রেস।








