চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইলআউটকে ‘না’ বলার আহ্বান গ্রিক প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৫
অর্থনীতি
A A

গ্রিসের ঋণ সংকট সমাধানে দাতা দেশগুলোর প্রস্তাবিত অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচী (বেইলআউট) বিষয়ে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ই জুলাই। ওই দিনই দেশটির জনগণ বেইলআউটের পক্ষে বিপক্ষে ভোট দেবে।

শনিবার এই বিষয়ে গণভোট আহ্বান করেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। দাতাদের কথায় কর্ণপাত না করে বেইলআউটের বিপক্ষে বা ‘না’ ভোট দেবার জন্য গ্রিসবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী অ্যালিক্সিস সিপ্রাস মনে করেন, দাতাগোষ্ঠীর বেইলআউটকে গ্রিসবাসী প্রত্যাখান করলে দেশটির চলমান অর্থনৈতিক সংকট সমাধানে আলোচনার দ্বার উন্মোচিত হবে। তার ওই ঘোষণার পর এথেন্সসহ গ্রিসের বেশ কয়েকটি শহরে ‘না’ ভোটের পক্ষে মিছিল বের করে প্রায় ১৭ হাজার নাগরিক।

মঙ্গলবারের মধ্যেই গ্রিসকে আইএমএফের ১৬০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। ওই অর্থ দিতে না পারলে গ্রিস ঋণ খেলাপী হয়ে যাবার পাশাপাশি তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হবে। এ নিয়ে গত কয়েকদিন ধরে ইউরোগোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।

সর্বশেষ প্রস্তাব অনুযায়ী গ্রিস ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমেঝোতা করলে ১৫ দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ডের সহযোগিতা পাবে। কিন্তু ইউরোপের ওই প্রস্তাব গ্রিসের জন্য অবমাননাকর এবং এটি বাস্তাবায়ন করতে হলে গ্রিসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে বলে জানান সিপ্রাস।

এ বিষয়ে তিনি বলেন, ইউরো গোষ্ঠী যে প্রস্তাব দিয়েছে তা ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্ঘন। গ্রিসের জনগণ কোনো ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। এমন ব্যয়সংকোচন নীতি গ্রিস গ্রহণ করবে কি না তা গ্রিসের জনগণই ঠিক করবে।

ট্যাগ: ঋণ সংকটগ্রিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোযা রেখেছো?

পরবর্তী

রাজ্জাকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

পরবর্তী

রাজ্জাকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

পাস হলো বাজেট

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT