চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
চীন-বেইজিং-মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিস্ফোরণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ছবি আর ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আশপাশে বাড়ছে উৎসুক জনতার ভিড়।

সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর বোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে দূতাবাস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় দেড়টার দিকে বিস্ফোরণের ‘বজ্রপাতের মতো’ বিকট শব্দ শোনার কথা পোস্টগুলোতে জানিয়েছেন।

দূতাবাসের আশপাশের এলাকায় পুলিশ যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলেও জানানো হয়েছে।

বিস্ফোরণের সময় উল্লেখ করে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বোমা হামলাকারী আহত হওয়া ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি এখনো।চীন-বেইজিং-মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

Reneta

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানায়, এর কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় ১১টার দিকে এক নারী দূতাবাস ভবনের কাছে নিজের গায়ে আগুন ধরানোর চেষ্টা করার সময় পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

ঘটনা দু’টো পরস্পর সম্পর্কিত কিনা তা এখনো জানা যায়নি।

ফেসবুকে পোস্ট করা ছোট একটি ভিডিও দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন দূতাবাসসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতার বিশ্বকাপ পর্যন্ত টিটের নতুন চুক্তি

পরবর্তী

সিটি নির্বাচন: গভীর রাতেও ব্যস্ত প্রার্থীরা

পরবর্তী

সিটি নির্বাচন: গভীর রাতেও ব্যস্ত প্রার্থীরা

জাফর ইকবাল

ফয়জুলসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT