চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করুন চিকেন ফ্রাইড রাইস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৯
লাইফস্টাইল
A A

ঈদের দিন প্রচুর রান্না করা হয়। সব খাবার খাওয়া হয় না। অনেক খাবারই বেঁচে যায়। ফ্রিজে রাখা সেই ভাত বা পোলাওয়ের স্বাদও কমে যায়। তাই খেতে ইচ্ছে করে না পরের দিন। ঈদের দিন বেঁচে যাওয়া ভাত বা পোলাও ফেলে না দিয়ে তৈরি করতে পারেন চিকেন ফ্রাইড রাইস। খুব সহজ রেসিপি, তাই তৈরি করতে সময়ও কম লাগবে। জেনে নিন রেসিপিটি।

উপকরণ: বেঁচে যাওয়া ভাত বা পোলাও, মুরগির বুকের মাংস কিউব করে কাটা (ভাত এর চার ভাগের এক ভাগ পরিমাণ), পরিমাণ মতো সয়াবিন তেল বা জলপাই তেল, গোল মরিচের গুড়া, মটরশুঁটি, কিউব করে কাটা গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ৩টি ডিম, ২ টেবিল চামচ সয়াসস

প্রথম ধাপ: বড় প্যানে তেল গরম করে মুরগির মাংস ভেজে নিতে হবে। সামান্য লবণ, গোলমরিচের গুড়া দিয়ে দিতে হবে। এরপর একটি পাত্রে ভাজা মাংস তুলে রাখতে হবে।

দ্বিতীয় ধাপ: যেই প্যানে মুরগির মাংস ভাজা হয়েছে সেই প্যানেই আরও খানিকটা তেল গরম করে পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, গাজর ভেজে নিতে হবে। সামান্য লবণ ছিটিয়ে দিন। সবজি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন।

তৃতীয় ধাপ: ডিম গুলো ঝুরা করে ভেজে নিন।

চতুর্থ ধাপ: পাত্রে ভাত ঢালুন। এরপর সয়াসস এবং পরিমাণ মতো লবণ ও গোলমরিচ গুড়া দিন। এরপর একে একে আগে ভেজে রাখা সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Reneta

চিকেন ফ্রাইড রাইসটি যদি বেঁচে যাওয়া ভাত দিয়ে না করে তাজা ভাত দিয়ে করতে চান, তাহলে আগেই চাল সেদ্ধ করে নিতে হবে। এরপর একই পদ্ধতিতে রান্না করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০১৯ভাত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT