বিনোদন

বৃহানের কণ্ঠে ভূপেন হাজারিকার গান

ভূপেন হাজারিকা ও বৃহান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘মেঘ থম থম করে কেউ নেই নেই/ জল থৈ থৈ তীরে কিছু নেই নেই/ ভাঙ্গনের যে নেই পারাপার/ তুমি আমি সব একাকার।’

এটি কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে গাওয়া কালজয়ী একটি গানের স্থায়ী অংশ। ‘মেঘ থমথম করে’ শিরোনামের গানটি তিনি নিজেই লিখেছেন। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া আলমগীর কবীর পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ ছবির জন্য গেয়েছিলেন ভূপেন হাজারিকা।

কণ্ঠশিল্পী বৃহান

৪০ বছর পর আবারও গানটি নতুন করে সংগীত সংযোজন করে গাওয়া হয়েছে। বাংলা গানের কিংবদন্তির গানটি গেয়েছেন কন্ঠশিল্পী বৃহান। নতুন করে হৃদয় ছোঁয়া গানটিতে মিউজিক সংযোজন করেছেন নোমান এনএমএন। বৃহানের এ গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটির নির্মাতা মাহফুজুর রহমান।

‘সিঙ্গেল ব্রাদারস’ এর ব্যানারে নির্মিত গানের মডেল হয়েছেন বৃহান ছাড়াও অন্তু, ওয়াকার ও নোমান। সম্প্রতি এই ভিডিও গানের শুটিং হয় রাজধানীর বিভিন্ন লোকেশনে। গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

বৃহান বলেন, ‘আমি ছোটবেলা থেকে ভূপেন হাজারিকার গানের ভক্ত। এখনো তার গান নিয়মিত শুনি। ‘সীমানা পেরিয়ে’ ছবিটি দেখার সময় ‘মেঘ থমথম করে’ গানটি আমার ভীষণ ভালো লেগে যায়। তখনই সিদ্ধান্ত: গানটি নতুন করে আমার কণ্ঠে গাইব। আশা করি দর্শকদের গানটি ভালো লাগবে।’

এরইমধ্যে বৃহানের তিনটি গানের অ্যালবাম প্রকাশ হয়েছে। সর্বশেষ প্রকাশ হয়েছে ‘অ্যাবসোলিউট ভাবনা’।

গানের লিঙ্ক:

বিষয়:ভূপেন হাজারিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…