বিনোদন

বৃহস্পতিবার সকালে চ্যানেল আইয়ে ‘নবাব এলএল.বি’র প্রিমিয়ার

শাকিব খান সিনেমার জন্য প্রস্তুত, পেশাদার পোশাকে, ভক্তদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান পেশাদার পোশাকে, সিনেমার শুটিং সেটে, ভক্তদের মাঝে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে গেল বছর থেকেই বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সবাই ব্যস্ত ঈদ উদযাপনে। দর্শকদের সাথে এ উৎসবের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৬টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

তারমধ্যে অন্যতম দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’।

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে অনন্য মামুনের পরিচালনায় প্রতীক্ষিত এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে। চ্যানেল আই অনলাইনের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

‘নবাব এলএল.বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। গেল বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার।

ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।

বিষয়:অন্তরা মিত্র আনোয়ার ইমরান কোনাল তন্ময় মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…